আমেরি কান ডিপ স্টেট? বাংলাদেশে শত শত বছর কাজ করেছে ভারত, বললেন ট্রাম্প
জ্যেষ্ঠ প্রতিবেদকবি ডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবাংলাদেশে ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের কথিত ‘ডিপ স্টেটের’ ভূমিকার যে কথা চাউর হয়েছে, তা সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বরং তার ভাষায়, বাংলাদেশ নিয়ে ‘শত শত বছর ধরে কাজ করেছে’ ভারত। আর সেজন্য তিনি বাংলাদেশ নিয়ে বলার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই ছেড়ে দিতে চান।
123
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প।
সেখানে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “এখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।”
ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি-প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে।
123

